ঢাকা, রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

ডিনারে গুলির ঘটনায় আটক হামলাকারী 'খুবই অসুস্থ ব্যক্তি': ট্রাম্প

ads

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে হোয়াইট হাউস করেসপনডেন্ট ডিনার অনুষ্ঠানের কাছে গুলির ঘটনায় আটক সন্দেহভাজনকে খুবই অসুস্থ মানুষ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শনিবার (২৫ এপ্রিল) রাতে এই ঘটনার পর হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। 


ট্রাম্প বলেন, লোকটিকে আটক করা হয়েছে। তারা তার অ্যাপার্টমেন্টে যাচ্ছে। আমার ধারণা সে ক্যালিফোর্নিয়ায় থাকে। সে অসুস্থ মানুষ, খুবই অসুস্থ মানুষ। আমরা এমন ঘটনা দেখতে চাই না। হোয়াইট হাউসে মন্ত্রিসভার সদস্যদের পাশে দাঁড়িয়ে ট্রাম্প আরও বলেন, এক ব্যক্তি একাধিক অস্ত্র নিয়ে নিরাপত্তা চেকপয়েন্টে হামলা চালায়। সিক্রেট সার্ভিসের সাহসী সদস্যরা তাকে দ্রুত নিয়ন্ত্রণে নেয়। ঘটনার পর যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস সন্দেহভাজনকে হেফাজতে নেয় এবং তদন্ত শুরু করে।

ads
ads
ads

Our Facebook Page